একসময় নাটক ও চলচ্চিত্রে ছিল সরব উপস্থিতি। এরপরই হঠাৎ ছন্দপতন। নিজেকে অভিনয় থেকে সরিয়ে নেন কুসুম শিকদার। নতুন খবর হলো, এবার নতুন পরিচয়ে ফিরছেন এই তারকা। ‘শরতের জবা’ নামের একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। সম্প্রতি মিলেছে সেন্সর ছাড়পত্রও। সব ঠিক থাকলে শিগগিরই মুক্তি পাবে সিনেমাটি।
এ প্রসঙ্গে কুসুম শিকদার বলেন, আমি প্রথমবার পরিচালক হিসেবে সিনেমার কাজ শেষ করেছি। এটা বিশাল এক জার্নি। এই জার্নিতে আমার পরিবার সব সময় আমাকে সহযোগিতা করেছে। সবার সহযোগিতা না পেলে কাজটা করাই কঠিন হয়ে যেত।
তিনি আরও বলেন, আগামী সেপ্টেম্বরে সিনেমাটি রিলিজ করতে চাই। সে কারণে প্রতিনিয়তই এটি নিয়ে কাজ করছি।
নির্মাণের পাশাপাশি এতে অভিনয়ও করেছেন কুসুম শিকদার। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, জিতু আহসান, বড়দা মিঠু, অশোক ব্যাপারী প্রমুখ।
প্রসঙ্গত, অভিনেত্রী হিসেবে কুসুম শিকদার চলচ্চিত্রে যাত্রা শুরু করেন ২০১০ সালে। তার অভিনীত প্রথম সিনেমার নাম ‘গহীনে শব্দ’। ২০১৫ সালে এই অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে পশ্চিমবঙ্গের খ্যাতিমান নির্মাতা গৌতম ঘোষের ‘শঙ্খচিল’ সিনেমায়। সিনেমাটিতে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান।
আরও খবর
মা হচ্ছেন প্রিয়াঙ্কা
টিভি নাটকের অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। গেল বছর নভেম্বরে ভালোবেসে নারায়ণগঞ্জের ছেলে রাকিবুল হাসানকে বিয়ে করেন এই অভিনেত্রী। বর পেশায় টেক্সটাইল...
যৌনপল্লি উচ্ছেদের গল্পে ‘রঙবাজার’
রাশিদ পলাশ পরিচালিত নতুন সিনেমা ‘রঙবাজার’–এর ট্রেইলার প্রকাশ পেয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজিসের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে...
সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু, সঙ্গে ছেলে জয়
সম্প্রতি শাকিব খান ও বুবলীর কিছু ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায় ছেলেকে নিয়ে তারা যুক্তরাষ্ট্রে ঘুরছেন। এরপর নেটিজেনরা সেই...
নতুনরূপে কুসুম শিকদার
ছোট-বড় দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও ভক্ত-অনুরাগীদের...
সঙ্গী খুঁজছেন বাঁধন (ভিডিও)
জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন নাটক-সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। বাঁধন একজন দন্ত্য চিকিৎসকও। এরই মধ্যে দেশের গণ্ডি...
শুভর সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন ঐশী (ভিডিও)
[embed]https://www.youtube.com/watch?v=smWLYaX1zfg[/embed] কয়েক মাস আগে অর্পিতার সঙ্গে দীর্ঘ ৮ বছরের সংসার জীবনের ইতি টানেন ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ। চলচ্চিত্র পাড়ায়...
