কিছুদিন পরপরই দুই বাংলার কাজ নিয়ে আলোচনায় আসেন জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। কাজগুলোও বেশ প্রশংসা কুড়ায়। নতুন বছরেও একাধিক কাজ নিয়ে হাজির হবেন তিনি। এরই মধ্যে সেই আভাসও পাওয়া গেল। আসছে বছরে বড়পর্দায় আসছে মৈমনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ছবি ‘কাজলরেখা’।


৪০০ বছর আগের প্রেক্ষাপটে নির্মিত ছবিতে এ সময়ের তারকাদের দেখতে কেমন লাগবে, এমন কৌতুহল রয়েছে অনেকেরই। সেই কৌতুহল যেন আরও উস্কে দিলেন নির্মাতা। সম্প্রতি কাজলরেখার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বেশ কয়েকটি চরিত্রের লুক প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে শরিফুল রাজ, মিথিলা, খায়রুল বাসার, গাউসুল আলম শাওন ও মন্দিরা চক্রবর্তীর লুক। সেখানেই চমকে দিয়েছেন মিথিলা। কঙ্কন দাসী চরিত্রে মিথিলাকে দুর্দান্ত লুকে দেখা গেছে স্থিরচিত্রে। নাকে নথ, কানে ভারী গহনা, গলায় স্বর্ণের ভারী নেকলেস, চোখে কাজল ও চুলে বেণি। এমন রূপে এর আগে দেখা যায়নি মিথিলাকে। ছবিগুলো প্রকাশ পেতেও মিথিলার লুকের প্রশংসা করছেন নেটিজেনরা।
উল্লেখ্য, বিগত ২ বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলে সরকারি অনুদান পাওয়া ‘কাজলরেখা’র শুটিং করেছেন নির্মাতা। বড় ক্যানভাসে নির্মিত এই ছবিটিকে তিনি বলছেন মিউজিক্যাল ফিল্ম। কারণ এই ছবিতে ২০টির মতো গান রয়েছে। সেলিম বলেন, ‘অতীতে আমরা কেমন কাপড় পরতাম, আমাদের স্থাপত্য কেমন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ফিরছেন শাবনূর
Next post নতুন বছরে সুকুমার বাউলের চমক
Close

মিনা পাল থেকে রূপালি পর্দার কিংবদন্তি কবরী

তেরো বছর বয়সী এক কিশোরী। চোখে তখন বড় হওয়ার স্বপ্ন, মনে অভিনয়ের আকাঙ্ক্ষা। চট্টগ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা সেই মেয়েটি হয়তো তখনও জানতেন...

ঢাকাই সিনেমার হাসির রাজা দিলদার

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাদের চলে যাওয়ার পরও তাদের জনপ্রিয়তা এতটুকু কমে না। সময়ের সঙ্গে বদলে যায় চলচ্চিত্র, বদলে যায় দর্শকের রুচি,...

ঢাকাই সিনেমার শ্রীদেবী, চম্পা

https://www.youtube.com/watch?v=8QBasJKBpuI বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এমন কিছু তারকা আছেন, যাঁদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি প্রজন্ম আর অসংখ্য সিনেমার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তাঁদের...

চিরসবুজ নায়ক জাফর ইকবাল

একটা সময় ছিল, যখন পর্দায় একজন নায়ক এলেই বদলে যেত পুরো পরিবেশ। গিটার হাতে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, চুলের স্টাইলে আধুনিকতার ছোঁয়া, আর মুখে এমন...

রুপালি পর্দায় পূর্ণিমার উত্থান | কিশোরী বয়সে সিনেমায়, তারপর তারকাখ্যাতি

বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সময়… মনে পড়ে যায় সেইসব সিনেমার গল্প, গান আর প্রেক্ষাগৃহভরা দর্শকের উচ্ছ্বাস।...