জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা। সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই সিনেমাপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যান এই তারকা। সম্প্রতি এই তারকার বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘ফেরেশতে’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২২তম আসরে প্রদর্শীত হয়েছে। সাবলিল অভিনয়ের জন্য বরাবরের মতোই প্রশংসিত হয়েছে জয়া আহসান। এবার ইরানের বৃহৎ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবেও দেখানো হলো ছবিটি!
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ইরানের তেহরানে শুরু হয়েছে ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এ উৎসবে ৩৭টি সিনেমা তিনটি ভিন্ন ভিন্ন বিভাগে প্রতিযোগিতা করছে। এরমধ্যে মূল প্রতিযোগিতা বিভাগে আছে ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ‘ফেরেশতে’।
ফজর চলচ্চিত্র উৎসবে ‘ফেরেশতে’র উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান, ছবির নির্মাতা অতাশ জমজম এবং ছবির প্রধান চরিত্রে অভিনয় করা জয়া আহসান, সুমন ফারুক এবং রিকিতা নন্দিনী শিমু। এ ছাড়াও প্রদর্শনীতে ছিলেন ‘ফেরেশতে’র গল্পকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুমিত আল রশিদ।
আরও খবর
ঢাকাই সিনেমার রাজা | নায়করাজ রাজ্জাক | প্রেম, সংগ্রাম, সাফল্য আর কিংবদন্তি হয়ে ওঠার গল্প
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম শুধু অভিনেতার পরিচয় বহন করে না—তারা নিজেরাই হয়ে ওঠেন একটি যুগের নাম। যাদের পর্দায় উপস্থিতি...
মৌসুমী | নব্বইয়ের দশকের স্বপ্নের নায়িকা (ভিডিও)
বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নায়িকা আছেন, যাদের নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে একটি সোনালি সময়ের স্মৃতি। সেই তালিকার একেবারে...
সালমান শাহ | অমর মহানায়কের অজানা গল্প (ভিডিও)
বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নাম আছে, যাদের মৃত্যু হয়েছে, কিন্তু যাদের জনপ্রিয়তা কখনও শেষ হয়নি। সেই নামগুলোর একেবারে শীর্ষে...
মা হচ্ছেন প্রিয়াঙ্কা
টিভি নাটকের অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। গেল বছর নভেম্বরে ভালোবেসে নারায়ণগঞ্জের ছেলে রাকিবুল হাসানকে বিয়ে করেন এই অভিনেত্রী। বর পেশায় টেক্সটাইল...
যৌনপল্লি উচ্ছেদের গল্পে ‘রঙবাজার’
রাশিদ পলাশ পরিচালিত নতুন সিনেমা ‘রঙবাজার’–এর ট্রেইলার প্রকাশ পেয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজিসের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে...
সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু, সঙ্গে ছেলে জয়
সম্প্রতি শাকিব খান ও বুবলীর কিছু ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায় ছেলেকে নিয়ে তারা যুক্তরাষ্ট্রে ঘুরছেন। এরপর নেটিজেনরা সেই...
