পতৌদির নবাব মনসুর আলি খান এবং অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সন্তান হওয়ায় অনেকেই মনে করতেন সাইফ আলি খানের বলিউডের আসার পথ মসৃণ ছিল, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। নব্বইয়ের দশকের প্রথম দিকে ছোট নবাবকে অনেক সংগ্রাম করতে হয়েছে।

সময় তারকা সন্তান হওয়া সত্ত্বেও তাকে আর্থিক সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছে। এমনকি অর্থাভাবে এক প্রযোজকের অনৈতিক প্রস্তাবেও তাকে রাজি হতে হয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফ জানান, যখন তার বয়স মাত্র ২১ বছর, তখন তিনি তার চেয়ে ১০ বছরের বড় অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেন। এরপর ২৫ বছর বয়সে প্রথম সন্তান সারার জন্ম হয়। সে সময় পরিবারের দায়িত্ব তার কাঁধে চলে আসে। এমন একটি সময়ও ছিল যখন তাকে সপ্তাহে মাত্র ১০০০ টাকা অফার করা হয়েছিল একটি উদ্ভট শর্তের বিনিময়ে।

সাইফ জানান, সেই কঠিন সময়ে একজন নারী প্রযোজক তাকে প্রতি সপ্তাহে এক হাজার রুপি করে পারিশ্রমিক দিতে চেয়েছিলেন। তবে শর্ত ছিল, প্রতিবার টাকা নেওয়ার সময় সেই প্রযোজকের গালে দশবার চুমু খেতে হবে।

সাইফের কথায়, ‘সেই নারী প্রযোজকের প্রস্তাবে আমাকে পর পর ১০ বার চুমু খেতে হয়েছিল। চুমুপ্রতি ১০০০ টাকা করে দিয়েছিলেন। অথচ লোকে ভাবে, আমি আর্থিকভাবে ভাগ্যবান; আসলে তা নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু, সঙ্গে ছেলে জয়
Next post বিয়ে করলেন সেলেনা গোমেজ, পাত্র কে?
Close

হুমায়ূন ফরীদি | মঞ্চ থেকে রুপালি পর্দা | ভিলেন থেকে কিংবদন্তি | একশিল্পীর হাজারো চরিত্র | Humayun Faridi.

বাংলা অভিনয় জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের শুধু অভিনেতা বললে যেন তাদের প্রতি অবিচার করা হয়। কারণ তারা একটি চরিত্রে অভিনয় করেন না, বরং...

ঢালিউডের বুনো সুন্দরী পপি

সাদিকা পারভিন পপি—বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি নব্বইয়ের দশক থেকে দেশের চলচ্চিত্রে নিজের...

ঢাকাই সিনেমার রাজা | নায়করাজ রাজ্জাক | প্রেম, সংগ্রাম, সাফল্য আর কিংবদন্তি হয়ে ওঠার গল্প

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম শুধু অভিনেতার পরিচয় বহন করে না—তারা নিজেরাই হয়ে ওঠেন একটি যুগের নাম। যাদের পর্দায় উপস্থিতি মানেই দর্শকের মনে অন্যরকম এক...

মৌসুমী | নব্বইয়ের দশকের স্বপ্নের নায়িকা (ভিডিও)

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নায়িকা আছেন, যাদের নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে একটি সোনালি সময়ের স্মৃতি। সেই তালিকার একেবারে প্রথম সারিতেই রয়েছেন মৌসুমী। একজন...

সালমান শাহ | অমর মহানায়কের অজানা গল্প (ভিডিও)

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নাম আছে, যাদের মৃত্যু হয়েছে, কিন্তু যাদের জনপ্রিয়তা কখনও শেষ হয়নি। সেই নামগুলোর একেবারে শীর্ষে রয়েছেন সালমান শাহ। [embed]https://www.youtube.com/watch?v=h_-pulbsd44[/embed] মাত্র...